২১ জুলাই ২০২৬, ১৩:১৮

নগদে চাকরির সুযোগ, স্নাতক পাসেই করা যাবে আবেদন

নগদ লিমিটেড  © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদে একজন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থী বেতন ছাড়াও ফোন বিল, প্রভিডেন্ট ফান্ড (পিএফ), স্বাস্থ্য ও চিকিৎসা বিমা, বছরে দুটি উৎসব বোনাস এবং সপ্তাহে দুই দিন ছুটিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র ম্যানেজার/ম্যানেজার

বিভাগ: প্রসেস ডিজাইন অ্যান্ড অপ্টিমাইজেশন

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

আবেদন করার মাধ্যম: অনলাইন (বিডিজবস)

আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রসেস এক্সিলেন্স, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, বিজনেস ট্রান্সফরমেশন এবং ডেটা অ্যানালিটিক্সে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৫ থেকে ৬ বছরের অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন : ৫০ কোটি টাকার প্রকল্পের কাজ ১০ কোটিতে, বাকি ৪০ কোটি পকেটে—এই চক্রই রাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ফোন বিল, প্রভিডেন্ট ফান্ড (পিএফ), সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা এবং বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।