ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার (টিএসিও)’ পদে কর্মী নিয়োগে ২০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক পিএলসি;
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার (টিএসিও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে সিটিজেনস ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন নারী - পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ এবং স্নাতক-স্নাতকোত্তরে ৪ স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে;
আরও পড়ুন: মধুমতি ব্যাংক চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৬ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিেৌয় বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ট্রাস্ট ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট