নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৭ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রসেস ডিজাইন অ্যান্ড অপ্টিমাইজেশন বিভাগে ‘সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
পদের নাম: সিনিয়র ম্যানেজার/ম্যানেজার;
বিভাগ: প্রসেস ডিজাইন অ্যান্ড অপ্টিমাইজেশন;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে সিটিজেনস ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য/চিকিৎসা বিমা সুবিধা, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*প্রসেস এক্সিলেন্স, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট , বিজনেস ট্রান্সফরমেশন, ডেটা অ্যানালিটিক্সে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মধুমতি ব্যাংক চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৬ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম