১৬ জুলাই ২০২৬, ১৬:২২

স্নাতক পাসে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি  © সংগৃহীত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী,ইউনিট হেড পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)

বিভাগের নাম: রিটেইল কালেকশন

পদের নাম: ইউনিট হেড

পদসংখ্যা: ১ জন

চাকরির ধরন: বেসরকারি (ফুল টাইম)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ১০ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

আরও পড়ুন : চাকরির সুযোগ দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

আবেদন শুরু: ১৩ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: চট্টগ্রাম জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।