১২ জুলাই ২০২৬, ১৮:২১

সহকারী পরিচালক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকে, পদ ৩৩, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক  © সংগৃহীত

জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি 'সহকারী পরিচালক (পরিসংখ্যান)' পদে ৩৩ কর্মী নিয়োগে ৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ জুলাই থেকে শুরু হয়েছে—চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;

পদের নাম:সহকারী পরিচালক (পরিসংখ্যান);

পদসংখ্যা: ৩৩টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: সাউথইস্ট ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৫ জুলাই পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২১-৩২ বছর হতে হবে (১ জুলাই ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*অর্থনীতি/পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি এবং উচ্চ পর্যায়ের পরীক্ষা সমূহের ন্যূনতম ২টিতে প্রথম শ্রেণি বা জিপিএ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ৬৯, আবেদন ৩ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা অফেরতযোগ্য Bangla QR এর মাধ্যমে পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট