ব্যাংক এশিয়া নিয়োগ দেবে এটিএম অপারেশনস অফিসার, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘এটিএম অপারেশনস অফিসার’ পদে কর্মী নিয়োগে ৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি;
পদের নাম: এটিএম অপারেশনস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: সাউথইস্ট ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*এটিএম কার্যক্রম, বিকল্প পরিষেবা মাধ্যম, পেমেন্ট কার্যক্রম, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম বা সংশ্লিষ্ট ব্যাংকিং কাজে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ৬৯, আবেদন ৩ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম