১১ জুলাই ২০২৬, ২১:১০

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে ৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: সাউথইস্ট ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৫ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫ থাকতে হবে;

আরও পড়ুন: সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ৬৯, আবেদন ৩ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট