১১ জুলাই ২০২৬, ১৬:২৩

সাউথইস্ট ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৫ জুলাই পর্যন্ত

অফিসার নিয়োগে আবেদন চলছে সাউথইস্ট ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘অফিসার (এসও/ইও/এসইও)’ পদে কর্মী নিয়োগে ৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি;

পদের নাম: অফিসার (এসও/ইও/এসইও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ ৬৯, আবেদন ৩ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম