০৯ জুলাই ২০২৬, ১৬:১৬

নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৮ জুলাই পর্যন্ত

অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট বিভাগে ‌‘অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট’ পদে কর্মকর্তা নিয়োগে ৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট;

বিভাগ: ইন্টারনাল অডিট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন ১৭ জুলাই পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বিবিএ/স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট ও টেলিকম এবং সমন্বিত ব্যাংকিং ব্যবস্থা বিষয়ক ধারণা থাকতে হবে;

*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম