০৭ জুলাই ২০২৬, ১৫:১৬

অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে উপায়  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)। প্রতিষ্ঠানটি অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস মনিটরিং বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড);

বিভাগের নাম: অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস মনিটরিং;

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী - পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*সিএসই/ইইই-তে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম