২৪ জুন ২০২৬, ২১:১৭

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্যন্ত

অ্যাসিওরেন্স টিম নিয়োগে আবেদন চলছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে   © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি আইসিসিডি (এফভিপি টু ভিপি) বিভাগে ‘অ্যাসিওরেন্স টিম’ পদে ৪ কর্মী নিয়োগে ২৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি;

বিভাগের নাম: আইসিসিডি (এফভিপি টু ভিপি);

পদের নাম: অ্যাসিওরেন্স টিম;

পদসংখ্যা: ৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ৪২-৫২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম