ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৬০,০০০ টাকা;
আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকে চাকরি, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (৩০ জুন ২০২৬ তারিখে);
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনে যেকোনো ৩টি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়:
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আবেদন ১০ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম