অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি এসএমই অ্যান্ড ইমার্জিং করপোরেট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড;
বিভাগের নাম: এসএমই অ্যান্ড ইমার্জিং করপোরেট;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আবেদন ১০ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২১-৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ৭ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম