০৪ জুন ২০২৬, ১৪:১৩
প্রবেশপত্র ডাউনলোড শুরু অফিসার ও সিনিয়র অফিসার পদের নির্বাচনি পরীক্ষার
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসিএস) সদস্যভুক্ত ব্যাংকের অফিসার ও সিনিয়র অফিসার পদের নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক মিজানুর রহমান আকন এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার কেন্দ্র বিষয়ক তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।