৩১ মে ২০২৬, ০৯:০৪

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, আবেদন ১৩ জুন পর্যন্ত

ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগে আবেদন চলছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। ব্যাংকটি ১৬তম গ্রেডে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ কর্মী নিয়োগে ৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক;

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ৩০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৭, আবেদন ২৩ জুন পর্যন্ত

কর্মস্থল: দেশের যেকোন স্থানে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দ হতে হবে;

আরও পড়ুন: সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯০৩, আবেদন ২১ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৩ জুন ২০২৬, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট