ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি);
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);
পদের সংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৪৮,০০০ টাকা;
আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৭, আবেদন ২৩ জুন পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: এমবিএম/এমবিএ অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৬ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: এসবিএসি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট