২৩ মে ২০২৬, ১৬:২২

ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে এসবিএসি ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি জেনারেল অ্যান্ড ক্যাশ বিভাগে ‘ট্রেইনি জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ২১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক পিএলসি;

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার;

বিভাগ: জেনারেল অ্যান্ড ক্যাশ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকালে ৩৫,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ৪৬,৯৩৩ টাকা;

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১১ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়:

আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এমবিএম/এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম