২০ মে ২০২৬, ১৭:৫৯

৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল দেখুন

বাংলাদেশ ব্যাংক   © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ মে) বিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ম গ্রেডভুক্ত এই পদে মোট ১ হাজার ৮৮০টি শূন্যপদের বিপরীতে গত ১৬ মে ২০২৬ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে ১৮ হাজার ৩৪০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৬ জুন ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রের নাম ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। বিলম্বের কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে।

এছাড়া মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, ডেবিট বা ক্রেডিট কার্ডসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে বহন নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে এসব ডিভাইস পাওয়া গেলে বা অসদুপায়ের চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।


ফল দেখতে ক্লিক করুন