বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে ২৬ কর্মী নিয়োগে ১৩ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ মে থেকেই শুরু হয়েছেচলবে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি);
পদসংখ্যা: ২৬টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, আবেদন শুরু ১৪ মে
প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (১ জানুয়ারি ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার/তথ্য প্রযুক্তি বিষয়ে ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ট্রেড কোর্স/শর্ট কোর্স বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে;
আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ২০০ টাকা BanglaQR এর মাধ্যমে ২৪ জুন ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২১ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট