১৪ মে ২০২৬, ১২:৩৯

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত

ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিক্স স্পেশালিস্ট নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক পিএলসি  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিক্স স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগে ১১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি;

পদের নাম: ভিজ্যুয়াল অ্যান্ড মোশন গ্রাফিক্স স্পেশালিস্ট;

বিভাগ: ডিজিটাল মিডিয়া অ্যান্ড ওওএইচ ডিজাইন;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, আবেদন শুরু ১৪ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স, আবেদন ১০ জুন পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*চারুকলা, গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*গ্রাফিক ডিজাইন, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট, থ্রিডি অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া প্রোডাকশনে দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম