১২ মে ২০২৬, ১৯:৫১

নগদ লিমিটেডে চাকরি, আবেদন শেষ ২৪ মে

ম্যানেজার নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি ট্রেইনিং অ্যান্ড অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ১১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ২৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;

বিভাগের নাম: ট্রেইনিং অ্যান্ড অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট;

পদের নাম: ম্যানেজার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো জেলায়;

আবেদনের যোগ্যতা—

*বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ওয়ান ব্যাংক নিয়োগ দেবে ডিরেক্ট সেলস অফিসার, পদ ৩০, আবেদন শেষ ২০ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম