০৭ মে ২০২৬, ১৫:১৭

মধুমতি ব্যাংকে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

রিটেল বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে মধুমতি ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি এবিএ-এসবিএ বিভাগে ‘রিটেল বিজনেস অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ৫ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি;

পদের নাম: রিটেল বিজনেস অ্যাসোসিয়েট;

বিভাগ: এবিএ-এসবিএ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক; 

বেতন: ২০,০০০-২৪,০০০ টাকা;

আরও পড়ুন: ওয়ান ব্যাংক নিয়োগ দেবে ডিরেক্ট সেলস অফিসার, পদ ৩০, আবেদন শেষ ২০ মে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন শেষ ১৬ মে

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মধুমতি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট