ওয়ান ব্যাংক নিয়োগ দেবে ডিরেক্ট সেলস অফিসার, পদ ৩০, আবেদন শেষ ২০ মে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিটেল লিয়াবিলিটি বিজনেস বিভাগে ‘ডিরেক্ট সেলস অফিসার’ পদে ৩০ কর্মী নিয়োগে ৬ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি;
পদের নাম: ডিরেক্ট সেলস অফিসার;
বিভাগ: রিটেল লিয়াবিলিটি বিজনেস;
পদসংখ্যা: ৩০টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: ১৮,০০০-২২,০০০ টাকা;
আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন শেষ ১৬ মে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ব্যাংকিং খাত সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পাবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম