১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৫

অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ৩ মার্চ

ল' অফিসার বা কোঅর্ডিনেটর নিয়োগে আবেদন চলছে ব্যাংক এশিয়া পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ল' অফিসার বা কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগে ১৬ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি;

পদের নাম: ল' অফিসার বা কোঅর্ডিনেটর;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন স্নাতক পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*এলএলবি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি এবি ব্যাংকে, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ মার্চ ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম