অভিজ্ঞতা ছাড়াই চাকরি এবি ব্যাংকে, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে ৮ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এবি ব্যাংক পিএলসি;
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ঢাকা ব্যাংক, আবেদন শেষ ২১ ফেব্রুয়ারি
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম