১০ জানুয়ারি ২০২৬, ১২:০০

সিটি ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন স্নাতক পাসেই

অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার নিয়োগে আবেদন চলছে সিটি ব্যাংকে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ৮ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি;

বিভাগের নাম: বিজনেস ডেভেলপমেন্ট (সাপ্লাই চেইন ফিন্যান্স);

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে ইসলামী ব্যাংক, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ব্যাংক এশিয়া নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ জানুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম