এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়ারি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সে অনুযায়ী, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আবেদন শুরু হবে আগামী ৫ জানুয়ারি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) ইউনিট ‘সি’ (বিজ্ঞান)-এর ভর্তি পরীক্ষা হবে। আর ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) ও ‘এ’ (আর্কিটেকচার)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি (শনিবার)।
আরও খবর: কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ভর্তির বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগের সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি (শুক্রবার) ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) এবং ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন নতুন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।