০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪

শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের ঘটনা  © সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পকেট গেটে দায়িত্বে থাকা এক আনসার সদস্য জানান, ক্যাম্পাসের বাইরে থেকে কয়েকটি ককটেল ভেতরে নিক্ষেপ করা হয়। পরে সেগুলো পকেট গেটের ভেতরে মসজিদসংলগ্ন এলাকায় বিস্ফোরিত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দল সেখানে পৌঁছেছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো ধরনের ভয়ভীতি পাওয়ার কারণ নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।