২৭ জুলাই ২০২৬, ১৯:১৩
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মুজাম্মেল হক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মুজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মুজাম্মেল হককে আগামী ৪ (চার) বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হলো। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।