পিএইচডি প্রথম সেমিস্টারে ৩.৮৭ পেলেন শেকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পিএইচডি প্রোগ্রামের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কৃষিবিদ বিএম আলমগীর কবীর। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি জিপিএ ৩.৮৭ পেয়ে সফলতার সঙ্গে প্রথম সেমিস্টার সম্পন্ন করে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন।
বর্তমানে তিনি প্রফেসর ড. সফিউল্ল্যাহ মজুমদার কিরণের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা করছেন। তার গবেষণার বিষয়বস্তু হলো, দেশের দক্ষিণাঞ্চলে 'স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল টেকনোলজি'র প্রয়োগ ও উন্নয়ন।
বিএম আলমগীর কবীর জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই একমাত্র লক্ষ্য। আমি গবেষণার মাধ্যমে এমন কিছু উদ্ভাবন করতে চাই, যা তৃণমূল পর্যায়ের কৃষকদের উপকারে আসবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।
উল্লেখ্য যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনস কার্যালয় থেকে সম্প্রতি পিএইচডি (জুলাই-ডিসেম্বর) সেমিস্টার ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়।