বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা পেছাল
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৯ ও ৩০ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি আগামী ২৯ ও ৩০ জানুয়ারি, ২০২৭ তারিখ (শুক্রবার ও শনিবার)। আবেদনের সময়সীমা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে https://www.bmu.edu.bd/ ও পত্রিকায় জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, ভর্তি পরীক্ষা হবে—বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ প্রোগ্রামে।
এর আগে গত ৫ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।