২৪ নভেম্বর ২০২৬, ২২:১২

মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, দেখুন এখানে

বিএমডিসি  © লোগো

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে। এতে ভর্তির জন্য আবেদনকারী প্রার্থীদের এসএসসি ও এইচএসসির সম্মিলিত সর্বনিম্ন জিপিএ ৮.৫ নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৬–২০২৭’ নামে অভিহিত হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত নীতিমালা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস-বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে।

নীতিমালা দেখুন নিচে...