১৯ নভেম্বর ২০২৬, ১৯:০৬

বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে

বুটেক্সের লোগো  © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। আর আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১ জানুয়ারি পর্যন্ত। 

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন ছবিতে