১৭ নভেম্বর ২০২৬, ২০:৪৪
শর্ত ছাড়াই ভর্তি হওয়া যাবে রাবির ৭ বিভাগে, বাকিগুলোর যোগ্যতা জেনে নিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কোন বিভাগে ভর্তির ক্ষেত্রে কী ধরনের শর্তপূরণ করতে হবে, সে বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে ৭টি বিভাগে ভর্তির ক্ষেত্রে কোনো শর্ত রাখা হয়নি। বিভাগগুলো হলো—সংস্কৃত, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, লোকপ্রশাসন।
এছাড়া বাকি বিভাগগুলোতে ভর্তির ক্ষেত্রে শর্তাবলি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিস্তারিত দেখুন ছবিতে