০৫ নভেম্বর ২০২৬, ১৩:১৯
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) এবং ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ জানুয়ারি সকালে ইউনিট ‘এ’ ও ‘বি’র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে শুধু ইউনিট ‘বি’র পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, ১৫ জানুয়ারি শুক্রবার সকালে ইউনিট ‘সি’র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তির বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।