১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

রুয়েটে পিএইচডি-এমফিলসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

পিএইচডি, এমফিল, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জিনিয়ারিং, এমইউআরপি ও এমএসসি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ২০২৪ সালের ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে এসব প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

প্রোগ্রামসমূহ:

১. প্রোগ্রামের নাম: এমএসসি ইঞ্জিনিয়ারিং/এম ইঞ্জিনিয়ারিং

বিভাগ: পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।

ভর্তির যোগ্যতা—

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২. কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ২.৭৫ থাকতে হবে।

২. প্রোগ্রামের নাম: এমইউআরপি/এমএসসি

বিভাগ: ইউআরপি, গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা।

ভর্তির যোগ্যতা—

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২. কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি (সম্মান) বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ২.৭৫ থাকতে হবে।

৩. প্রোগ্রামের নাম: এমফিল

বিভাগ: গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা।

ভর্তির যোগ্যতা—

১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২. কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিএসসি (সম্মান) বা সমতুল্য এবং এমএসসি বা সমতুল্য ডিগ্রিতে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ২.৭৫ থাকতে হবে।

৪. প্রোগ্রামের নাম: পিএইচডি

বিভাগ: সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ, গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা।

ভর্তির যোগ্যতা—

১. প্রকৌশল বিভাগে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ পেয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

২. গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা বিভাগে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ পেয়ে এমএসসি (১ বছর ৬ মাস মেয়াদি/৩ সেমিস্টার), এমফিল বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফি: ১,০০০ টাকা। SSL সার্ভিসের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্ত:

১. চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

২. চাকরিরত প্রার্থী নিয়োগকারী কর্তৃপক্ষের সম্মতিতে খণ্ডকালীন শিক্ষার্থী হিসেবেও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

৩. চাকরিরত পিএইচডি প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে এক বছরের ছুটি নিতে হবে।

৪. কোনো প্রার্থী ইতিপূর্বে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে ভর্তির সময় ভর্তি বাতিলের সনদপত্র জমা দিতে হবে।

৫. বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ভর্তিচ্ছু প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি কর্তৃক অনুমোদিত হতে হবে।

৬. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও ক্রেডিট রুয়েটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: সকল পরীক্ষার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং সিলেবাস/কারিকুলামের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তবে পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের সিলেবাস/কারিকুলামের ফটোকপি জমা দিতে হবে না।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা রুয়েটের অনলাইন ভর্তি পোর্টাল-এ (https://pg.ruet.ac.bd/) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটের নির্ধারিত লিংকে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৪।

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪।

ভর্তি পরীক্ষা: স্ব স্ব বিভাগ কর্তৃক ৩ অক্টোবর ২০২৪-এর মধ্যে গ্রহণ করা হবে।

ফলাফল প্রকাশ: ৪ অক্টোবর ২০২৪।

ভর্তির সময়সীমা: নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত বিবেচিত হলে ২০ হাজার ৫০০ টাকা ভর্তি ফি প্রদান করে ১১ অক্টোবর ২০২৪-এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং শিক্ষা শাখায় কাগজপত্র জমা দিতে হবে।

ক্লাস শুরু: ২৪ অক্টোবর ২০২৪।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)