২৬ আগস্ট ২০২৬, ১০:১৪

বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)  © ফাইল ছবি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩ বছর মেয়াদি বি-স্পোর্টস প্রথম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয়, বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড়ি অভিজ্ঞতা থাকা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

তারিখ ও স্থান
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০০ টা।

পরীক্ষার স্থান: বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা।

ফলাফল প্রকাশের তারিখ: ০৮ অক্টোবর ২০২৬ (সোমবার), বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এস.এস.সি/সমমান এবং ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

খেলোয়াড়ি অভিজ্ঞতা (জাতীয়/বিভাগীয়/জেলা পর্যায়):
ছেলেদের বিভাগ: ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, জিমনাষ্টিক্স, টেনিস, সাঁতার, বাস্কেটবল, বক্সিং ও শুটিং।

মেয়েদের বিভাগ: অ্যাথলেটিক্স, বক্সিং, ফুটবল, ক্রিকেট, জিমনাষ্টিক্স, টেনিস, সাঁতার, শুটিং ও হকি।

অনলাইন আবেদন ও ফি প্রদান নিয়মাবলী
আবেদন ফি: ১,০০০/- (এক হাজার) টাকা (অনলাইনে প্রদেয়)।

আবেদন লিঙ্ক/ওয়েবসাইট: bkspds.gov.bd অথবা bksp.gov.bd

অনলাইন আবেদন প্রক্রিয়া: bkspds.gov.bd > Applicant Registration > Apply > Admission on B.Sports (pass) Under NU 2025-2026 > Form Fillup > Submit > Payment > PDF Download > Print.

পরীক্ষার দিন করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি, সদ্য তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সমস্ত সনদের (এসএসসি ও এইচএসসি মার্কশীট, প্রশংসা পত্র, খেলার অভিজ্ঞতার সনদ) সত্যায়িত ছাড়া ফটোকপি ক্রীড়া মেধা যাচাই-এর দিন জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালে প্রয়োজনীয় খেলার পোশাক ও সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে।

চূড়ান্ত ভর্তির সময় খেলার সনদপত্র এবং এসএসসি/এইচএসসি পরীক্ষার মূল মার্কশীট ও প্রশংসা পত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

যোগাযোগের নম্বর (অফিস চলাকালীন)
সাধারণ তথ্য: ০১৭১৩২৪৬০৪০, ০১৯১৭৭৮০৪৩০, ০১৭২০২০৬০৭৬
অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত: ০১৬৭২০৯৩৩৪৬