২৫ আগস্ট ২০২৬, ১০:০৬

সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিআইবি

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ  © টিডিসি ফাইল ফটো

সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি এ প্রোগ্রামে দুই সেমিস্টারে পাঠদান করা হবে। এতে মোট ৫০টি আসন রয়েছে।

ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করার পাশাপাশি মাইগভ প্ল্যাটফর্মেও আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দুই/তিন বছর মেয়াদি স্নাতক (পাস) অথবা তিন/চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.০০ থাকতে হবে। যোগ্যতার মানদণ্ড জাতীয় বিশ্ববিদ্যালয় অনুযায়ী নির্ধারিত হবে।

আসন সংখ্যা: ৫০টি। 

আবেদন প্রক্রিয়া: ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুই ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ অনলাইনে আবেদন করতে হবে। এ আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬। দ্বিতীয় ধাপে মাইগভ প্ল্যাটফর্ম এর সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের প্রাথমিক আবেদন (পিআইবি) শীর্ষক সেবায় আবেদন করতে হবে। এ ধাপে আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬। আবেদন সম্পন্ন করার পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে আবেদনকারীকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে।

যেসব কাগজপত্র লাগবে: আবেদন করার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা প্রাথমিক আবেদনপত্রের শিক্ষার্থীর স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি, পাসপোর্ট আকারের রঙিন ছবির সফট কপি, স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সনদ, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত স্ক্যান কপি এবং দ্বৈত ভর্তি না হওয়ার বিষয়ে স্বাক্ষরিত অঙ্গীকারনামার পিডিএফ কপি প্রস্তুত রাখতে হবে।

প্রাথমিক ভর্তি আবেদন ফি: ১ হাজার টাকা।

কোর্স ফি: ১৬ হাজার টাকা এককালীন পরিশোধ করতে হবে। এর মধ্যে পরীক্ষার ফি অন্তর্ভুক্ত নয়।

ক্লাসের সময়সূচি: প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। তবে ক্লাসের সময় পরিবর্তনযোগ্য। ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।

মোবাইল নম্বর: যোগাযোগের মোবাইল নম্বর ০১৯৭৮৮১৮৮৫৬। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করা যাবে। 

ঠিকানা: ৩, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০।

ওয়েবসাইট: আবেদন সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে এখানে দেখুন।  

কলেজ কোড: ৬৫৬৮।

তথ্যসূত্র: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ভর্তি বিজ্ঞপ্তি।