০৫ আগস্ট ২০২৬, ০০:২৯
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে তাদের ফল দেখতে পারছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১ মিনিটে ডুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে, গত রোববার (২ আগস্ট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার ফলাফল ডুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলের তালিকা থেকে দেখা যাবে।
ফলাফল দেখার লিংক: ফলাফল দেখতে ভিজিট করুন এখানে