০২ আগস্ট ২০২৬, ০৮:৪৯

ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০

ডুয়েটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়  © টিডিসি ফটো

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ আজ রবিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। 

এবার আসনপ্রতি অন্তত ৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন বেলা ২টা থেকে দ্বিতীয় শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও খবর: পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন চাকরিজীবীরা?

চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের বিপরীতে দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।