ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ রবিবার (১২ জলাই) রাত ৯টার পর ভর্তির ওয়েবসাইটে (https://dcuadmission.com/) এই ফলাফল প্রকাশিত হয়। ফলপ্রত্যাশীরা ওয়েবসাইটে লগ ইন করে তাদের স্ব স্ব ফল দেখতে পারবে। এজন্য তাদেরকে সিরিয়াল ও পাসওয়ার্ড দিতে হবে।
এর আগে গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চালাকলে সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ঢাকা কলেজে পরিদর্শনে গিয়ে বলেন, এই পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।
এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন ভিসি।
এদিকে ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১১-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের আর বিকেল ৩-৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা হবে।