ডিগ্রি উত্তীর্ণদের জন্য প্রাইভেট প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল সোমবার (১৫ জুন) বিকেল ৪টা থেকে অনলাইন আবেদন শুরু হবে, যা চলবে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬২০ টাকা। অর্থাৎ মোট ফি প্রায় ২ হাজার ৭০০ টাকার মধ্যে সম্পন্ন করা যাবে। নির্ধারিত ফি ১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) বা সার্টিফিকেট কোর্স পরীক্ষায় নির্ধারিত যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে কত আবেদন পড়ল
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।