ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন কলেজে কত আসন, বেশি কোন প্রতিষ্ঠানে
সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ জুন) থেকে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
প্রকাশিত আসনসংখ্যা অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে সরকারি তিতুমীর কলেজে। ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই তিন অনুষদ বা বিভাগ মিলিয়ে প্রতিষ্ঠানটিতে মোট আসন সংখ্যা ২ হাজার ২০টি।
দ্বিতীয় সর্বোচ্চ আসন রয়েছে ইডেন মহিলা কলেজে। কলেজটির ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ২ হাজার ৮০টি। অন্যদিকে সরকারি বাংলা কলেজে তিন অনুষদে মোট আসন সংখ্যা ১ হাজার ৭৫০টি। ঢাকা কলেজে ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদ মিলিয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৭০০টি।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে মোট আসন সংখ্যা ১ হাজার ৩২০টি। একইভাবে কবি নজরুল সরকারি কলেজে ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদ মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৩১০টি। সাত কলেজের মধ্যে সবচেয়ে কম আসন রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। কলেজটির ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদে মোট আসন সংখ্যা ১ হাজার ১৪০টি।
কলেজ ভিত্তিক আসন সংখ্যা নিচে ব্যাখ্যা দেওয়া হলো—
ঢাকা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মোট আসন সংখ্যা ১ হাজার ৭০০টি।
ব্যবসায় ইউনিটের শিক্ষর্থীদের জন্য সব মিলিয়ে মোট আসন সংখ্যা রয়েছে ২৪৪টি। এই অনুষদে হিসাববিজ্ঞান বিভাগে মেধায় ৮১টি ও কোটায় ৭টিসহ মোট ৮৮টি এবং ব্যবস্থাপনা বিভাগেও মেধায় ৮১টি ও কোটায় ৭১টিসহ মোট ৮৮টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও পরিসংখ্যানের প্রতিটিতে মেধায় ৫টি করে আসন রয়েছে এবং এখানে কোনো কোটার আসন রাখা হয়নি। এছাড়া ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান বিষয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৪টি করে মোট ৪টি করে আসন রয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদ ইউনিটের শিক্ষর্থীদের জন্য সব মিলিয়ে সর্বমোট ৬৮১টি আসন রয়েছে। এই অনুষদের মূল বিষয় হিসেবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের প্রতিটিতে মেধায় ৬৬টি এবং কোটায় ৬টি করে মোট ৭২টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান এবং পরিসংখ্যান বিষয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৮টি করে মোট ৮টি করে আসন রয়েছে। এছাড়াও গণিত বিভাগে মেধায় ৮টি এবং কোটায় ১টিসহ মোট ৯টি আসন এবং ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৬টি করে মোট ৬টি করে আসন রাখা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
বিজ্ঞান ইউনিটের শিক্ষর্থীদের জন্য আসন রয়েছে সর্বমোট ৭৭৫টি। এই অনুষদে গণিত ও পরিসংখ্যান বিভাগের প্রতিটিতে মেধায় ৭৫টি ও কোটায় ৬টিসহ সর্বোচ্চ ৮১টি করে আসন রয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যার প্রতিটিতে মেধায় ৭৪টি এবং কোটায় ৬টি করে মোট ৮০টি করে আসন এবং ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞানের প্রতিটিতে মেধায় ৬৬টি এবং কোটায় ৬টিসহ মোট ৭২টি করে আসন দেওয়া হয়েছে। এর বাইরে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনার প্রতিটিতে মেধায় ১৫টি এবং কোটায় ১টিসহ মোট ১৬টি করে আসন রয়েছে। অন্যদিকে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের প্রতিটিতে মেধায় ১২টি এবং কোটায় ১টি করে মোট ১৩টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।
ইডেন মহিলা কলেজের ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই তিন অনুষদ সর্বমোট আসন সংখ্যা হচ্ছে ২ হাজার ৮০টি।
ব্যবসায় ইউনিটের শিক্ষার্থীদের মোট আসন সংখ্যা রয়েছে ৪১৯টি। এই অনুষদে প্রধান চার বিষয় ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রতিটিতে মেধায় ৮১টি ও কোটায় ৭টি করে মোট ৮৮টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয় যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৫টি করে মোট ৫টি করে আসন রাখা হয়েছে। এছাড়া ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতির প্রতিটিতে মেধায় ৮টি করে মোট ৮টি করে আসন এবং পরিসংখ্যান বিভাগে কোটা ছাড়া মেধায় ৫টি আসন দেওয়া হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদ শিক্ষার্থীদের জন্য সর্বমোট ৭৮৫টি আসন রয়েছে। এই অনুষদের অধীনে থাকা বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ৬৬টি এবং কোটায় ৬টি করে মোট ৭২টি করে আসন নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান এবং পরিসংখ্যান বিষয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৮টি করে মোট ৮টি করে আসন রয়েছে। এছাড়া গার্হস্থ্য অর্থনীতি বিভাগে মেধায় ১৮টি এবং কোটায় ২টিসহ মোট ২০টি আসন এবং গণিত বিভাগে মেধায় ৮টি ও কোটায় ১টিসহ মোট ৯টি আসন বরাদ্দ রয়েছে। একই সাথে ব্যবসায় অনুষদের চার বিষয় ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৬টি করে মোট ৬টি করে আসন রাখা হয়েছে।
বিজ্ঞান অনুষদ ইউনিটের আসন সংখ্যা ৮৭৬টি। এই অনুষদের প্রধান বিষয়গুলোর মধ্যে গণিত ও পরিসংখ্যানে মেধায় ৭৫টি ও কোটায় ৬টিসহ সর্বোচ্চ ৮১টি করে মোট ১৬২টি আসন রয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিদ্যার প্রতিটিতে মেধায় ৭৪টি এবং কোটায় ৬টি করে মোট ৮০টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞানের প্রতিটিতে মেধায় ৬৬টি এবং কোটায় ৬টিসহ মোট ৭২টি করে আসন এবং গার্হস্থ্য অর্থনীতিতে মেধায় ৫২টি ও কোটায় ৪টিসহ মোট ৫৬টি আসন রয়েছে। এর বাইরে হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা এবং মার্কেটিংয়ের প্রতিটিতে মেধায় ১৫টি এবং কোটায় ১টিসহ মোট ১৬টি করে আসন রাখা হয়েছে। অন্যদিকে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ১২টি এবং কোটায় ১টি করে মোট ১৩টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি তিতুমীর কলেজের ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই তিন অনুষদের আসন সর্বমোট আসন সংখ্যা ২ হাজার ২০টি।
ব্যবসায় অনুষদ বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বমোট আসন সংখ্যা রয়েছে ৪১৫টি। এই অনুষদের প্রধান চার বিষয় ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রতিটিতে মেধায় ৮১টি ও বিভিন্ন কোটায় ৭টি করে মোট ৮৮টি করে আসন বরাদ্দ করা হয়েছে। এর বাইরে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয় যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে কোনো কোটা ছাড়া মেধায় ৫টি করে মোট ৫টি করে আসন রাখা হয়েছে। এছাড়া ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান বিষয়ের প্রতিটিতে মেধায় ৮টি করে মোট ৮টি করে আসন এবং পরিসংখ্যান বিভাগে কোটা ছাড়া মেধায় ৫টি আসন দেওয়া হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদদে রয়েছে ৭৮৫টি আসন। এই অনুষদের মূল বিষয় হিসেবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ৬৬টি এবং বিভিন্ন কোটায় ৬টি করে মোট ৭২টি করে আসন নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান এবং পরিসংখ্যান বিষয়ের প্রতিটিতে কোনো কোটা ছাড়া মেধায় ৮টি করে মোট ৮টি করে আসন রয়েছে। এছাড়া গণিত বিভাগে মেধায় ৮টি ও কোটায় ১টিসহ মোট ৯টি আসন বরাদ্দ রয়েছে। একই সাথে ব্যবসায় অনুষদের চার বিষয় ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৬টি করে মোট ৬টি করে আসন রাখা হয়েছে।
এছাড়াও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের আসন রয়েছে ৮২০টি। এই অনুষদের প্রধান বিষয়গুলোর মধ্যে গণিত ও পরিসংখ্যানের প্রতিটিতে মেধায় ৭৫টি ও বিভিন্ন কোটায় ৬টিসহ ৮১টি করে মোট ১৬২টি আসন রয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিদ্যার প্রতিটিতে মেধায় ৭৪টি এবং কোটায় ৬টি করে মোট ৮০টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞানের প্রতিটিতে মেধায় ৬৬টি এবং কোটায় ৬টিসহ মোট ৭২টি করে আসন রয়েছে। এর বাইরে হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা এবং মার্কেটিংয়ের প্রতিটিতে মেধায় ১৫টি এবং কোটায় ১টিসহ মোট ১৬টি করে আসন রাখা হয়েছে। অন্যদিকে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ১২টি এবং কোটায় ১টি করে মোট ১৩টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি বাংলা কলেজের ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই তিন অনুষদে সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৭৫০টি।
এর মধ্যে ব্যবসায় অনুষদ শিক্ষার্থীদের সর্বমোট আসন সংখ্যা রয়েছে ৩৩৭টি। এই অনুষদের প্রধান বিষয়ের মধ্যে ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানের প্রতিটিতে মেধায় ৮১টি ও বিভিন্ন কোটায় ৭টি করে মোট ৮৮টি করে আসন বরাদ্দ করা হয়েছে। এছাড়া মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রতিটিতে মেধায় ৫২টি ও কোটায় ৮টি করে মোট ৫৬টি করে আসন রয়েছে। এর বাইরে মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয় যেমন বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে কোনো কোটা ছাড়া মেধায় ৫টি করে মোট ৫টি করে আসন রাখা হয়েছে। একই সাথে ভূগোল ও পরিবেশ বিভাগে কোটা ছাড়া মেধায় ৮টি আসন দেওয়া হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের রয়েছে ৬৮০টি আসন। এই অনুষদের মূল বিষয় হিসেবে বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ৬৬টি এবং বিভিন্ন কোটায় ৬টি করে মোট ৭২টি করে আসন নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ভূগোল ও পরিবেশ বিভাগে কোনো কোটা ছাড়া মেধায় ৮টি আসন রয়েছে। এছাড়া গণিত বিভাগে মেধায় ৯টি ও কোটায় ১টিসহ মোট ১০টি আসন এবং ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৬টি করে মোট ৳৬টি করে আসন রাখা হয়েছে। একই সাথে মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৩টি করে মোট ৩টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও বিজ্ঞান অনুষদের সর্বমোট আসন সংখ্যা ৭৩৩টি। এই অনুষদের প্রধান বিষয়গুলোর মধ্যে গণিত বিভাগে মেধায় ৮৩টি ও বিভিন্ন কোটায় ৭টিসহ মোট ৯০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা এবং মৃত্তিকাবিজ্ঞান বিষয়ের প্রতিটিতে মেধায় ৯৪টি এবং কোটায় ৬টি করে মোট ৮০টি করে আসন রয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগে মেধায় ৬৬টি এবং কোটায় ৬টিসহ মোট ৭২টি আসন রয়েছে। এর বাইরে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনার প্রতিটিতে মেধায় ১৫টি এবং কোটায় ১টিসহ মোট ১৬টি করে এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিংয়ের প্রতিটিতে মেধায় ১০টি এবং কোটায় ১টিসহ মোট ১১টি করে আসন রাখা হয়েছে। অন্যদিকে বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ১২টি এবং কোটায় ১টি করে মোট ১৩টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই তিন অনুষদ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩২০টি।
এর মধ্যে ব্যবসায় অনুষদ শিক্ষার্থীদের সর্বমোট আসন সংখ্যা রয়েছে ১৫১টি। এই অনুষদের মূল দুই বিষয় ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞানের প্রতিটিতে মেধায় ৫২টি ও বিভিন্ন কোটায় ৮টি করে মোট ৫৬টি করে আসন বরাদ্দ করা হয়েছে। এর বাইরে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিষয় যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে কোনো কোটা ছাড়া মেধায় ৩টি করে মোট ৩টি করে আসন রাখা হয়েছে। একই সাথে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রতিটিতেও কোটা ছাড়া মেধায় ৩টি করে মোট ৩টি করে আসন দেওয়া হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদ আসন রয়েছে ৫৯৩টি। এই অনুষদের প্রধান বিষয় হিসেবে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ৫২টি এবং বিভিন্ন কোটায় ৮টি করে মোট ৫৬টি করে আসন নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি গার্হস্থ্য অর্থনীতি বিভাগে মেধায় ১৪টি এবং কোটায় ১টিসহ মোট ১৫টি আসন এবং গণিত বিভাগে কোনো কোটা ছাড়া মেধায় ৬টি আসন বরাদ্দ রয়েছে। এছাড়া ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান বিষয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৩টি করে মোট ৩টি করে আসন এবং ব্যবসায় অনুষদের দুই বিষয় ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৩টি করে মোট ৩টি করে আসন রাখা হয়েছে।
এছাড়াও বিজ্ঞান অনুষদের সর্বমোট আসন রয়েছে সংখ্যা ৫৭৬টি। এই অনুষদের প্রধান বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিদ্যার প্রতিটিতে মেধায় ৫৫টি এবং বিভিন্ন কোটায় ৫টি করে মোট ৬০টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া গণিত, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান বিষয়ের প্রতিটিতে মেধায় ৫০টি এবং বিভিন্ন কোটায় ৮টিসহ মোট ৫৮টি করে আসন এবং গার্হস্থ্য অর্থনীতিতে মেধায় ৩৯টি ও কোটায় ৩টিসহ মোট ৪২টি আসন রয়েছে। এর বাইরে ব্যবসায় অনুষদের দুই বিষয় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনার প্রতিটিতে মেধায় ১০টি এবং কোটায় ১টিসহ মোট ১১টি করে আসন রাখা হয়েছে। অন্যদিকে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ১০টি এবং কোটায় ১টি করে মোট ১১টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান এই তিন অনুষদ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ১৪০টি।
ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের সর্বমোট আসন সংখ্যা রয়েছে ১৫৫টি। এই অনুষদের প্রধান দুই বিষয় ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞানের প্রতিটিতে মেধায় ৫৯টি ও বিভিন্ন কোটায় ৫টি করে মোট ৬৪টি করে আসন বরাদ্দ করা হয়েছে। এর বাইরে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিষয় যেমন বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশের প্রতিটিতে কোনো কোটা ছাড়া মেধায় ৩টি করে মোট ৩টি করে আসন রাখা হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের রয়েছে ৪৬৫টি আসন। এই অনুষদের প্রধান বিষয় হিসেবে বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ৫২টি এবং বিভিন্ন কোটায় ৮টি করে মোট ৫৬টি করে আসন নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ভূগোল ও পরিবেশ বিভাগে কোনো কোটা ছাড়া মেধায় ৩টি আসন এবং গণিত বিভাগে কোটা ছাড়া মেধায় ৬টি আসন বরাদ্দ রয়েছে। এছাড়া ব্যবসায় অনুষদের দুই বিষয় ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৮টি করে মোট ৮টি করে আসন রাখা হয়েছে।
বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের আসন রয়েছে ৫২০টি। এই অনুষদের প্রধান বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান এবং মৃত্তিকাবিজ্ঞান বিষয়ের প্রতিটিতে মেধায় ৫৫টি এবং বিভিন্ন কোটায় ৫টি করে মোট ৬০টি করে আসন রয়েছে। এছাড়া গণিত এবং ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রতিটিতে মেধায় ৫০টি এবং বিভিন্ন কোটায় ৮টিসহ মোট ৫৮টি করে আসন এবং প্রাণিবিদ্যা বিভাগে মেধায় ৫৫টি ও কোটায় ৫টিসহ মোট ৬০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে ব্যবসায় অনুষদের দুই বিষয় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনার প্রতিটিতে মেধায় ১১টি এবং কোটায় ১টিসহ মোট ১২টি করে আসন রাখা হয়েছে। অন্যদিকে বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্মের প্রতিটিতে মেধায় ১০টি এবং কোটায় ১টি করে মোট ১১টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়াও কবি নজরুল সরকারি কলেজের ব্যবসায়, কলা ও সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩১০টি।
ব্যবসায় অনুষদে সর্বমোট আসন সংখ্যা রয়েছে ২৮৬টি। ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রতিটিতে মেধায় ৫৯টি ও বিভিন্ন কোটায় ৫টি করে মোট ৬৪টি আসন রয়েছে।
অন্যান্য অনুষদের বিষয়সমূহ: ব্যবসায় ইউনিটের শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আরবি এবং ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রতিটিতে কোনো কোটা ছাড়া মেধায় ৩টি করে মোট ৩টি করে আসন রাখা হয়েছে।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সব মিলিয়ে সর্বমোট ৫২৯টি আসন রয়েছে। এদের মূল বিষয়সমূহ বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং আরবি বিষয়ের প্রতিটিতে মেধায় ৫২টি এবং বিভিন্ন কোটায় ৮টি করে মোট ৫৬টি করে আসন নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য অনুষদের বিষয়সমূহ: ভূগোল ও পরিবেশ বিভাগে কোনো কোটা ছাড়া মেধায় ৩টি আসন বরাদ্দ রয়েছে। বিজ্ঞান অনুষদের গণিত বিভাগে কোটা ছাড়া মেধায় ৬টি আসন রাখা হয়েছে। ব্যবসায় অনুষদের ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রতিটিতে কোটা ছাড়া মেধায় ৮টি করে আসন দেওয়া হয়েছে।
বিজ্ঞান অনুষদে সর্বমোট আসন সংখ্যা ৪৯৫টি। এদের মূল বিষয়সমূহ পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিদ্যা বিষয়ের প্রতিটিতে মেধায় ৫৬টি এবং বিভিন্ন কোটায় ৪টি করে মোট ৬০টি করে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। গণিত এবং ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রতিটিতে মেধায় ৫০টি এবং বিভিন্ন কোটায় ৪টিসহ মোট ৫৪টি করে আসন রয়েছে।
অন্যান্য অনুষদের মধ্যে ব্যবসায় অনুষদের হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা এবং মার্কেটিংয়ের প্রতিটিতে মেধায় ১১টি এবং কোটায় ১টিসহ মোট ১২টি করে আসন রাখা হয়েছে। কলা অনুষদের বিষয়সমূহ বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং আরবির প্রতিটিতে মেধায় ১০টি এবং কোটায় ১টি করে মোট ১১টি করে আসন বরাদ্দ রয়েছে।