১২ মে ২০২৬, ১০:০২

গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের পছন্দক্রমসহ ভর্তির আবেদন শেষ কাল

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী  © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথমবর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন আগামীকাল বুধবার (১৩ মে) শেষ হচ্ছে। গত ৬ মে থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ৬ মে দুপুর সাড়েটা হতে ১৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে।

আরও বলা হয়েছে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তানুযায়ী কোনও আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৫০০ টাকা।

আরও পড়ুন: ডুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আবেদনের খুঁটিনাঁটি

বিশেষায়িত বিষয়সমূহ যেমন- চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়গুলো পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে (আলাদাভাবে আবেদনের প্রয়োজন নাই)। 

সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা যুক্ত হবে। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।