০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০

ঢাবির বিজ্ঞান ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে, গত ২৭ জানুয়ারি থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। এটি শেষ হয় গত ১ ফেব্রুয়ারি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ভিত্তিতে পরিবর্তন হলেও এমসিকিউ অংশে পুনঃনিরীক্ষার পর কোনো পরিবর্তন পাওয়া যায়নি। 

এর আগে, সোমবার (২৬ জানুয়ারি)  বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৭ হাজার ৬২১ শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮টি। 

পুনঃনিরীক্ষণের ফল দেখুন এখানে- ফল বিজ্ঞান ইউনিট