ঢাবি বিজ্ঞান ইউনিটের প্রশ্ন দেখুন এখানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের স্থগিত হওয়া প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর)। বিকাল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
আজ বেলা সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর অনেক ভর্তিচ্ছুকে কেন্দ্রে ঢুকতে দেখা গেছে। এমনকি পরীক্ষা শুরুর ১০ মিনিট পরও কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করতে দেখা গেছে অনেককেই।
আজ সকাল থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্যাম্পাস ও নির্বাচন কমিশনে যাতায়াত এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার কারণে রাস্তায় যানজটের কবলে পদ তারা। ফলে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একইদিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য ইতোমধ্যেই মিরপুর ও ফার্মগেট এলাকায় ৩টি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।