২৩ নভেম্বর ২০২৬, ১৯:২৬
এইচএসসিতে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ জন, ১৮ জনই এক বোর্ডের
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফেল করা ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডেরই ১৮জন।
সোমবার (২৩ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিলেন, এমন ২০ জন পরীক্ষার্থীও আছেন।
ফেল থেকে জিপিএ-৫ পাওয়া ২০ জনের মধ্যে ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের একজন করে শিক্ষার্থী রয়েছেন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন।
পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। এর মধ্যে ফে থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।