ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করে আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন করা হয়েছে। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষাবোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যায় সবার ওপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৪৪ দশমিক ১৯ শতাংশ।
অন্যদিকে, ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ।
ফল দেখুন এখানে