১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৪

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণের সময় বাড়ল  © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।