১২ নভেম্বর ২০২৬, ১৯:২৯
আলিম সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ, পরীক্ষা হবে দেশের ৬৪ কেন্দ্রে
২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এই রুটিন প্রকাশ করা হয়।
আলিম সাপ্লিমেন্টারির রুটিন দেখুন এখানে
অপরদিকে, এই সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তালিকা মতে, দেশের ৬৪টি কেন্দ্রে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র দেখুন এখানে
এর আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ৯টি শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা রুটিন প্রকাশ করা হয়।